গোবিন্দভোগ পোলাও রেসিপি

 


উপাদান: 

  • ৩ কাপ গোবিন্দভোগ চাল / বাসমতি চাল
  • ঘি
  • ২ চা চামচ আদা বাটা
  • ১/৪ কাপ কিসমিস ও কাজু বাদাম
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  • ২ টি তেজপাতা
  • ১ টুকরো দারুচিনি
  • ৩ টি লবঙ্গ
  • ৩ টি এলাচ
  • গরম জল
  • চিনি
  • লবণ 

রান্নার পদ্ধতি:

1.    প্রথমে ৩ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন তারপর ঘি, হলুদ গুঁড়ো, আদা বাটা ও গরম মসলার গুঁড়ো দিয়ে চাল টিকে‌ মাখিয়ে নিয়ে ২৫-৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন

2.    এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ যোগ করে একটু নেড়ে নিন গোটা গরম মশলার সুগন্ধ না ওঠা পর্যন্ত।  

3.    কিসমিস, কাজু বাদাম ও আদা বাটা যোগ করে আরও কিছুক্ষণ রান্না করুন যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়

4.    তারপর মাখিয়ে রাখা চাল যোগ করে কিছুক্ষণ ভেজে নিন। ৫ থেকে ১০ মিনিট মতো

5.    চালগুলো ভালো করে ভাজা হলে তাতে ৬ কাপ গরম জল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও চিনি যোগ করে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন

6.    বেশ কিছুক্ষণ পর জল শুকিয়ে এলে এবং যদি চাল সিদ্ধ হয়ে যায় তাহলে অল্প আঁচে আরও একটুক্ষণ হালকা হাতে নেড়ে নিন যাতে পোলাও টি ঝরঝরে হয়। লক্ষ্য রাখুন যাতে পোলাও লেগে বা পুড়ে না যায়

7.    সবশেষে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম ঝরঝরে গোবিন্দভোগ পোলাও পরিবেশন করুন

Next Post Previous Post