স্পাইসি দই চিকেন রেসিপি


উপকরণ

মুরগী- ১ কেজি, টুকরো করা

গ্রেভির জন্য-

তেল- ৪ টেবিল চামচ.

লবঙ্গ- ৩ টি

এলাচ-২ টি

দারুচিনি- ছোট একটি স্টিক

তেজপাতা- ২ টি

শুকনো লাল মরিচ- ৫ টি

পেঁয়াজ কুঁচি- ১.৫ কাপ

রসুন কুঁচি- ১ চা চামচ

রসুনের কোয়া- ১০ টি, (একটু ছেঁচে নেয়া)

ধনিয়া গুঁড়ো- ১.৫ টেবিল চামচ

মরিচ গুঁড়ো- ২ টেবিল চামচ

লবণ

মেথি গুঁড়ো- ১/২ চা চামচ

মুরগী মেরিনেটের জন্য-

টক দই- ১ কাপ

লেবুর রস- ১ টেবিল চামচ

আদা বাঁটা- ১ চা চামচ

রসুন বাঁটা- ১ চা চামচ

মধু- ১ চা চামচ

লবণ- ১ চা চামচ

প্রণালি

(১) বোলে মুরগীর টুকরোগুলো নিয়ে তাতে টক দই, লেবুর রস, আদা বাঁটা, রসুন বাঁটা, মধু ও লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রীজে ২ ঘণ্টা রেখে দিন।

(২) একটি প্যানে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও শুকনো লাল মরিচ দিয়ে নাড়ুন। এবার পেঁয়াজ কুঁচি ছেড়ে দিয়ে ৫ মিনিট ভাঁজুন।

(৩) এরপর আদা ও রসুন বাঁটা দিন। ২ মিনিট ভাঁজুন। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো ও মেথি গুঁড়ো দিয়ে মেশান।

(৪) মেরিনেটেড মুরগীর টুকরোগুলো ছাড়ুন এবং লবণ ছিটিয়ে ভালো করে মেশান। প্যানটি ঢেকে দিয়ে আধা ঘণ্টা মাঝারি আঁচে রান্না হতে দিন।

(৫) ঢাকনা খুলে নেড়ে দিন এবং আর ৩ মিনিট রাঁধুন গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য।

(৬) রান্না হয়ে গেলে চুলা বন্ধ করুন এবং গরম ভাত, পোলাউ, নান বা পরোটার সাথে পরিবেশন করুন দই মুরগী।

Next Post Previous Post