খাসির মাংসের কাবাব
উপকরণ
·
খাসির মাংস- ১/২ কেজি (টুকরা নিতে হবে),
·
আদা বাটা- ১.৫ চা চামচ,
·
রসুন বাটা- ১ চা চামচ,
·
জিরা বাটা- ১ চা চামচ,
·
সরিষার তেল – ১/২ কাপ + সয়াবিন তেল১/২ কাপ,
·
পিয়াজ ছেচা- ২ কাপ,
·
জয়ফল- ১/৪ ,
·
শাহজিরা- ১ টা আস্ত ,
·
জয়ত্রী- ৩/৪ পিস ,
·
গোল মরিচ- ১/২ চা চামচ,
·
দারচিনি – কয়ে
·
এলাচ- ৫/৬ টা,
·
জর্দার রং- সামান্য,
·
লবন- পরিমানমত,
·
পানি- ২.৫ কাপ,
·
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ,
·
পেপে বাটা- ২ টে চা চামচ,
·
কাচামরিচ বাটা- ১ চা চামচ,
·
টকদই ফেটে দিতে হবে – ১/২ কাপ
প্রণালি
খাসির মাংস পাতলা চাকা করে ধুয়ে পানি ঝরিয়ে থেতলে নিতে হবে । সামান্য রং মেখে তেল বাদে সব মসলা এপিঠ ওপিঠ করে মেখে নিতে হবে । তিন/চার (৩/৪) ঘন্টা রেখে দিতে হবে । চুলায় দেওয়ার আগে পেয়াজ ও একটু রং মেলাতে হবে । চুলায় দেওয়ার আগে পেয়াজ ও একটু চারদিকে গোল গোল করে সাজিয়ে মাঝখানে খালি রেখে পানি দিয়ে একটি একটি করে অল্প আসে মাংস সেদ্ধ করতে হবে । খাসির মাংস মাঝে মাঝে ওলটে দিতে হবে এবং মাঝ খান থেকে মসলা তুলে মাংসে মেলাতে হবে । তেল উপরে ওঠলে পরিবেশন করতে হবে ।
